Friday, January 10, 2014

সেনাবাহিনীর দূর্দিন আসছে !!!


ভারত সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিব শংকর মেনন ও বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লে জেনারেল মইনুল ইসলামের গোপন বৈঠক হয়েছে সিঙ্গাপুরে। ভোটার বিহীন নির্বাচন কালীন সময়ে সেনাবাহিনী ও সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার ভুমিকায় অসন্তুষ্ট ভারত সরকার। বৃহস্পতিবার অনুষ্ঠিত এই বৈঠকে সেনাপ্রধানকে সরিয়ে দিয়ে নতুন সেনাপ্রধান বানানো ও সেনাবাহিনীকে ভারতীয় বাহিনীর সহায়ক বাহিনী বানানোর প্রক্রিয়া নিয়ে এই আলোচনা হয় বলে জানা গেছে। সহসাই সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়াকে সরিয়ে দিয়ে নতুন সেনাপ্রধান হিসেবে লে জেনারেল মইনুলকে নিয়োগ দেয়া এবং বাংলাদেশের প্রতি অনুগত দেশপ্রেমিক সেনা জেনারেল, ব্রিগেডিয়ার ও কর্নেল পদমর্যাদার বেশ কিছু কর্মকর্তাকে সরিয়ে দিতে একটি তালিকা নিয়েও বৈঠকে আলোচনা হয়। ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনীতে ভারতীয় বাহিনীর কিছু অফিসারকে বাংলাদেশী সাজিয়ে নিযুক্ত করতে ভারত সক্ষম হয়েছে বলে অন্য একটি সুত্র জানিয়েছে। এই সকল ভারতীয় অফিসারদের দ্বারাই পদোন্নতি ও বদলির বিষয়ে তালিকা বানানো হয়, যা বাংলাদেশের প্রধানমন্ত্রী বাস্তবায়ন করেন। এদিকে বাংলাদেশ সেনাবাহিনীকে ধীরে ধীরে ভারতীয় বাহিনীর সহায়ক বাহিনীতে পরিণত করার বিষয়ে যুক্তরাষ্ট্র, ন্যাটো ও চীন এ বিষয়টিকে সুনজরে দেখছে না বলে বলে জানা গেছে।
-
তথ্যসুত্রে : ক্যাপিটাল হিল, ওয়াসিংটনের প্রভাবশালী লবিষ্ট
- জাহিদ এফ সরদার (সাদী)
-

ভাই মন্ত্রী বোন কারাগারে!



নানা নাটকীয়তা আর উত্তেজনায় ঠাসা এখন বাংলাদেশের রাজনীতি। ঘটছে বিস্ময়কর সব ঘটনা। বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ। তিনিই কিনা সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছেন সংসদ নেত্রীর সঙ্গে।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ বলেছেন, জাতীয় পার্টি সরকারি দলে থাকবে, বিরোধী দলেও থাকবে। রাজনীতির এমন সৌহার্দ্যপূর্ণ রূপ কবে, কখন আমরা আশা করতে পেরেছিলাম। অতি আশাবাদীদের কল্পনাকেও হার মানিয়েছে বাস্তবতা।

তবে অন্যদিকটিও রয়েছে। গত প্রায় এক মাস ধরেই রওশন এরশাদের স্বামী জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বন্দি রয়েছেন হাসপাতাল নামক কারাগারে। এমনকি বৃহস্পতিবারও সংসদ সদস্য হিসেবে শপথ নেননি তিনি। তার ভাগ্যে কি জুটতে যাচ্ছে তার জন্য হয়তো আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।

এর বাইরেও অবশ্য সাসপেনশনের অভাব নেই। বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান এখন কারাগারে। অথচ তার ভাই রাশেদ খান মেনন মন্ত্রিসভার সদস্য। যদিও ভাই-বোনের রাজনৈতিক পথচলা আলাদা। রাশেদ খান মেনন ওয়ার্কার্স পার্টির সভাপতি। এ দলটি শেখ হাসিনার নেতৃত্বাধীন জোটের অংশীদার।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন কারাবন্দি। অথচ তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম উপদেষ্টা ইত্তেফাক সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জুর মামা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরেক প্রভাবশালী উপদেষ্টা ড. গওহর রিজভী। তার বেয়াই আবদুল আউয়াল মিন্টু-ও এখন কারাগারে বন্দি। আসলেই রাজনীতি বড়ই অদ্ভুত!

বাংলাদেশের নতুন সরকার অবৈধ



প্রধান বিরোধী দলসহ বেশির ভাগ রাজনৈতিক দলের বর্জনের মধ্য দিয়ে অনুষ্ঠিত বাংলাদেশের দশম জাতীয় সংসদ নির্বাচনে গঠিত সরকার অবৈধ বলে মন্তব্য করেছেন কলকাতার আনন্দবাজার পত্রিকা।

পত্রিকাটি শুক্রবার ‘ভারতের দায়িত্ব’ শীর্ষক সম্পাদকীয়তে এ মন্তব্য করেছে।

সম্পাদকীয়তে বলা হয়, একপাক্ষিক নির্বাচনে মাত্র ২২ শতাংশ ভোটে ক্ষমতাসীন সরকারই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। ফলে গণতন্ত্রের মাপকাঠিতে নতুন সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ কিংবা সরাসরি অবৈধ ।

সম্পাদকীয়তে আরো বলা হয়, বাংলাদেশের নির্বাচিত সরকার বিষয়েও নয়াদিল্লির একটি স্পষ্ট অবস্থানে আসা দরকার। মূল বিরোধী দলের বয়কটে এবার বাংলাদেশের জাতীয় নির্বাচন নিশ্চিতভাবেই একপাক্ষিক হয়েছে, মাত্র ২২ শতাংশ ভোট পড়েছে, ক্ষমতাসীন সরকারই কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় ক্ষমতার হাল ধরেছে। স্বভাবতই গণতন্ত্রের মাপকাঠিতে নূতন সরকারের বৈধতা প্রশ্নযোগ্য কিংবা সরাসরি অবৈধ। যুক্তরাষ্ট্র ও ব্রিটেন তাদের অনাস্থা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে। গণতান্ত্রিক নীতিতে আমূল অঙ্গীকারাবদ্ধ ভারতও স্বস্তিতে নেই।

আনন্দবাজার লিখেছে, ‘তবে গণতন্ত্রের নীতি অনুযায়ী অন্য একটি প্রশ্নও এ ক্ষেত্রে উঠে বইকী। ক্ষমতাসীন দলের সঙ্গে বিরোধী দলেরও কিছু ন্যূনতম দায়দায়িত্ব থাকিবার কথা। ক্রমাগত অনুরোধ-উপরোধ সত্ত্বেও রাজনৈতিক জেদ-বশত ভোট বয়কট করিয়া ভোটের প্রেক্ষিত রক্তাক্ত হিংসাদীর্ণ করিয়া তুলিবার অধিকারও গণতন্ত্রে গ্রহণযোগ্য নয়। ক্ষমতাপ্রাপ্ত সরকারের বৈধতার প্রশ্নটি যেমন জরুরি, সরকার প্রতিষ্ঠা তথা গণতন্ত্র-পদ্ধতির প্রতি স্পষ্টত অসহযোগ দেখাইবার জন্য বিএনপি-জামাতের গণতান্ত্রিক দায়বদ্ধতার প্রশ্নটিও সমধিক জরুরি। শেখ হাসিনারও যেমন সরকার-চালনার জন্য আরও ‘বৈধ’ জনভিত্তি দরকার, বিরোধী নেত্রী খালেদা জিয়ারও উচিত, প্রয়োজনীয় শর্তসাপেক্ষে নির্বাচনের মতো গুরুতর গণতান্ত্রিক পদ্ধতিতে অংশগ্রহণ করা। বিশ্বের নিকট বাংলাদেশের সরকার-পক্ষ ও বিরোধী-পক্ষের এই পরস্পর-সংযুক্ত ‘দায়’-এর বিষয়টি তুলিয়া ধরিবার জন্য দরকার নয়াদিল্লিকে। দক্ষিণ এশিয়ায় শান্তিও সমপ্রীতি রক্ষার লক্ষ্যে ভারত একটি সক্রিয় ভূমিকা পালন করুক।’

বাংলাদেশ এই মুহূর্তে ভারতের অন্যতম সংকট উল্লেখ করে আনন্দবাজার লিখেছে, ‘এই মুহূর্তে ভারতের অন্যতম বৃহৎ সংকটটির নাম : বাংলাদেশ। ঢাকার নির্বাচন পরবর্তী ঘটনাক্রম দেখাইয়া দিতেছে যে নির্বাচনের কয়েক মাস আগে হইতে যে লাগাতার রাজনৈতিক সংঘর্ষে সে দেশ আচ্ছন্ন ছিল, সেই সংঘর্ষ পরিস্থিতি আরও অনেক তীব্র হইয়াছে, একটি ভোট অনুষ্ঠান যেন রাতারাতি দেশটিকে দুই শিবিরে বিভক্ত করিয়া দিয়াছে। এক দিকে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ, অন্যদিকে বিরোধী দুই দল বিএনপি ও জামায়াতে ইসলামি পক্ষ।

মৌলবাদী, হিংসাপন্থী ইত্যাদি বিভাজনের অতি-সরলতায় যাইবার প্রয়োজন নাই, কেননা সকল সমাজগত ও ধর্মগত তকমা বাদ দিয়াই বলা যাইতে পারে, দুই রাজনৈতিক গোষ্ঠীর এই বিভাজনের মধ্যে জমা হইয়াছে তুমুল বিস্ফোরক বারুদ। একদিকে যেমন সেই বারুদে জ্বলিতেছে বাংলাদেশের শহর-গ্রাম-জনপদ, প্রবল বিরোধিতার মধ্যেও ভোটদানের ‘স্পর্ধা’ দেখাইবার অপরাধে বহু মানুষের ঘরবাড়ি জমিজমা পুড়িতেছে, সঙ্গে সঙ্গে ভারত-বাংলাদেশ সীমান্তেও সেই বারুদ বিপুল বেগে আছড়াইয়া পড়িবার উপক্রম।’

সম্পাদকীয়তে লেখা হয়েছে, ‘যেকোনো দাঙ্গা-পরিস্থিতিতেই বাংলাদেশের প্রচুর নাগরিক উদ্বাস্তু হইয়া সীমান্ত পারাইয়া ভারতে প্রবেশের চেষ্টা করেন, বর্তমান সংঘর্ষ পরিস্থিতিতে সেই সম্ভাবনা তো আরও বেশি, কেননা বাংলাদেশের অভ্যন্তরে চলাচল আপাতত অতি-দুরূহতায় পর্যবসিত। তদুপরি একটি পক্ষ সর্বদাই অপর পক্ষটিকে ভারত-তোষণের অপবাদে অভিযুক্ত করিয়া থাকে, সুতরাং এই সম্ভাবনাও যথেষ্ট যে হিংসাবশত কিছু আক্রমণকারীও এই সুযোগে ভারতে প্রবেশ করিতে চাহিবে। যেহেতু আন্তর্জাতিক জঙ্গি ইসলামের সহিত বাংলাদেশের জামাতের সম্পর্ক স্পষ্ট এবং যেহেতু আন্তর্জাতিক জঙ্গি ইসলামের ভারত-বিদ্বেষও সর্বজ্ঞাত, বিষয়টি ভারতের পক্ষে অতীব সংবেদনশীল। স্বভাবতই ভারতীয় উদ্বেগ সদ্যনির্বাচিত বাংলাদেশের সরকারের কাছে জানাইয়াছেন নয়াদিল্লির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।

http://www.sheershanews.com/2014/01/10/21379#sthash.dsrR8c1N.dpuf

Wednesday, January 8, 2014

আমরা অবিলম্বে সংখ্যলঘুদের জান-মাল, উপসনালয় নিয়ে নোংরা রাজনৈতিক খেলা বন্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি-------- ডা. শফিকুর রহমান




তারিখঃ ০৮-০১-২০১৪ ইং
সরকার কর্তৃক অত্যন্ত সুপরিকল্পিতভাবে সংখ্যালঘুদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও উপাসনালয়ে হামলা, ভাংচুরের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত কমিশন গঠন করে দোষী ব্যক্তিদের চিহ্নিত করে আইনী ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান আজ ৮ জানুয়ারী নি¤েœাক্ত বিবৃতি প্রদান করেছেন ঃ-

“আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের বাড়ীঘর, ব্যবসা প্রতিষ্ঠান, উপাসনালয়ে হামলা চালিয়ে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করে তার দায় জামায়াত ও ছাত্রশিবিরের উপর চাপিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ পর্যন্ত যতগুলো ঘটনা ঘটেছে প্রত্যেকটি ঘটনার সাথে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী দলীয় ক্যাডারদের সরাসরি সম্পৃক্ততা পাওয়া গিয়েছে। অত্যন্ত দূর্ভাগ্যজনক যে, কতিপয় প্রচার মাধ্যম ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপন করে প্রকৃত সত্যকে আড়াল করছেন, আর বিনা তদন্তে সত্যতা যাচাই করা ছাড়াই জামায়াত ও ছাত্রশিবিরের উপর দোষ চাপিয়ে কল্প কাহিনী রচনা করছেন। এতে প্রকৃত ঘটনা চাপা পড়ে যাচ্ছে, সন্ত্রাসীরা দ্বিগুন উৎসাহ নিয়ে অপকর্ম সংঘটিত করছে। সংখ্যালঘু সম্প্রদায় নোংরা রাজনৈতিক খেলার শিকার হচ্ছেন।

অতি সম্প্রতি সংখ্যালঘুদের উপর যে হামলা চলছে, তার সাথে ক্ষমতাসীন মহল সরাসরি জড়িত। তাদের এসব অপকর্মের ফিরিস্তি তুলে ধরে শেষ করা যাবে না। নি¤েœ তার কয়েকটি ঘটনা তুলে ধরা হলো ঃ

* নোয়াখালীর কৃষ্ণপুরে আওয়ামী লীগ ও যুবলীগ ক্যাডাররা হিন্দুদের ধর্মীয় উপাসনালয়ে হামলা চালায়। এ ঘটনায় স্থানীয় পুজা কমিটি আওয়ামী লীগ ও যুবলীগের ১০ ক্যাডারের বিরুদ্ধে মামলা দায়ের করে।

* টাঙ্গাইলে হিন্দু সম্প্রদায়ের বাড়ীতে আওয়ামী লীগ নেতা-কর্মীরা হামলা করে। এর প্রতিকার চেয়ে মহামান্য হাইকোর্টে রিট পিটিশান দায়ের করা হয়। মহামান্য হাইকোর্ট ঘটনার জন্য দায়ী আওয়ামী নেতা-কর্মীদের গ্রেফতারের নির্দেশ দেন।

* পাবনার সাথিয়ায় হিন্দু সম্প্রদায়ের উপর হামলা ও ভাংচুর করতে গিয়ে ধরা পড়ে যুবলীগের ক্যাডাররা।

* বগুড়া শহীদ মিনারে হামলা ও ভাংচুর করতে গিয়ে যুবলীগ নেতা হাতেনাতে ধরা পড়ে।

* ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি জাহাঙ্গির হোসেনের গ্রামের বাড়ীতে হামলা করতে গিয়ে ছাত্রলীগের ৩ ক্যাডার হাতে নাতে ধরা পড়ে।

* ফেনীতে সেনাবাহিনীর গাড়িতে ককটেল নিক্ষেপ করতে গিয়ে ধরা পড়ে ছাত্রলীগের কর্মী।

* ময়মনসিংহে সংখ্যালঘুদের ধর্মীয় উপাসনালয় থেকে শিব মুর্তি চুরি করতে গিয়ে ধরা পড়ে যুবলীগের কর্মী।

* সাতক্ষীরায় সংখ্যালঘুদের বাড়ীঘরে হামলা ও অগ্নিসংযোগ করতে গিয়ে যুবলীগ কর্মী হাতে নাতে ধরা পড়ে। আদালত তাকে ১ বছর কারাদন্ড দেয়।

* মাগুরায় বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করতে গিয়ে যুবলীগের ৩ জন নেতা-কর্মী পুলিশের হাতে গ্রেফতার হয়।

* বগুড়ায় প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক ধরা পড়ে।

* যশোরের অভয়নগরে সংখ্যলঘুদের উপর সহিংসতা ঘটায় আওয়ামী লীগ। ৫ জানুয়ারীর ভোটার বিহীন নির্বাচনে বিজয়ী এমপি রনজিৎ কুমার রায় বলেছেন সংখ্যালঘুদের উপর হামলা চালিয়েছে তার প্রতিদ্বন্দী আওয়ামী লীগ নেতা শেখ আব্দুল ওহাবের ক্যাডাররা। অথচঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সেক্রেটারী সৈয়দ আশরাফ ও শিক্ষামন্ত্রী এই ঘটনা জামায়াত শিবির ঘটিয়েছে বলে ঘোষণা করেছেন এবং কতিপয় পত্রিকায় সরকারের এই বক্তব্য প্রচারিত হয়েছে।

এ সরকারের আমলে রামুসহ কক্সবাজারের বৌদ্ধ সম্প্রদায়ের উপর ও তাদের উপসনালয়ে হামলা চালায় যুবলীগ।

এ সরকারের আমলে বিশেষ করে প্রহসনের নির্বাচনকে কেন্দ্র করে জনগণের শন্তিপূর্ণ আন্দোলনে সরকার বেসামাল হয়ে, বেপরোয়াভাবে সংখ্যালঘুদের ঘরবাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ চালাচ্ছে। এসব ঘটনার সাথে সরাসরি সরকার সম্পৃক্ত থাকায় কোন প্রতিকার পাওয়া যাচ্ছে না। আওয়ামী সরকারের মিথ্যা প্রচারণা ও নোংরা রাজনৈতিক খেলার নির্মম শিকার হচ্ছেন আমাদের দেশের সংখ্যালঘু সম্প্রদায়।

আমরা ৭ জানুয়ারী সংবাদপত্রে প্রদত্ত বিবৃতির মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপর হামলাসহ চলমান সহিংসতা, ভাংচুর ও জালাও, পোড়াওয়ের ঘটনার উদ্বেগ প্রকাশ এবং নিন্দা জ্ঞাপন করে ও বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের মাধ্যমে ঘটনার সাথে সংশ্লিষ্টদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছি এবং এ ব্যাপারে জামায়াতের পক্ষ থেকে সকল ধরণের সহযোগীতারও আমরা ঘোষণা দিয়েছি। আমাদের এ বক্তব্য ৮ জানুয়ারী বিভিন্ন সংবাদপত্র ও গণমাধ্যমে প্রচারিত হয়েছে। কিন্তু সরকার তা অগ্রাহ্য করে নিজেদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য এসব ন্যাক্কার জনক ঘটনা অব্যাহতভাবে ঘটিয়ে যাচ্ছে। সরকার নিজেই যেখানে হিংসাত্মক ঘটনা সংঘটিত করছে সেখানে জনগণ অসহায়।

এমতাবস্থায় প্রকৃত সত্য উৎঘাটন এবং সংখ্যালঘুসহ চলমান সহিংসতা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা বন্ধ করার জন্য আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সমন্বয়ে একটি তদন্ত কমিশন গঠন করে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি। এ ব্যাপারে আমরা জাতিসংঘের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি। এ ধরণের তদন্ত কমিশনকে বাংলাদেশের হিংসাত্মক কর্মকান্ডের বিস্তারিত তথ্য ও বিবরণ দিয়ে তদন্তকার্যে সহযোগীতার জন্য আমরা সর্বদা প্রস্তুত রয়েছি।

আমরা সুস্পষ্ট ভাষায় আবারো ঘোষণা করছি, জামায়াত ও ছাত্রশিবিরের কোন সংশ্লিষ্টতার প্রমাণ এ তদন্তের মাধ্যমে পাওয়া গেলে আমরা দলীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণে প্রশাসনকে সব ধরণের সহযোগীতা করতে প্রস্তুত রয়েছি। সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ীঘর, ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপনের আমরা আহ্বান জানাচ্ছি।

আমরা অবিলম্বে সংখ্যলঘুদের জান-মাল, উপসনালয় নিয়ে নোংরা রাজনৈতিক খেলা বন্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি এবং সকল ষড়যন্ত্র, চক্রান্ত মোকাবেলা করে এসব অপকর্মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সর্বস্তরের জনতার প্রতি এবং প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের মাধ্যমে তাদের রাষ্ট্রীয় দায়িত্ব পালন নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।

আশাকরি গঠনমূলক ও স্বাভাবিক নিয়মতান্ত্রিক পন্থায় রাজনৈতিক কর্মকান্ড পরিচালনায় সর্বাগ্রে সরকার ও সকল রাজনৈতিক দল আন্তরিকভাবে প্রচেষ্টা চালাবেন।”

সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর পরিকল্পিত হামলা হচ্ছে অনির্দিষ্টকালের অবরোধ অব্যাহত থাকবে : ফখরুল

সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর পরিকল্পিত হামলা হচ্ছে
অনির্দিষ্টকালের অবরোধ অব্যাহত থাকবে : ফখরুল

দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর পরিকল্পিতভাবে হামলা করা হচ্ছে অভিযোগ করে অনির্দিষ্টকালের অবরোধ অব্যহত রাখতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বুধবার গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি একথা বলেন।
মির্জা ফখরুল বলেন, চলমান গণআন্দোলনকে কলুষিত করতেই সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা করা হচ্ছে। কিন্তু অপপ্রচার চালিয়ে কোনোভাবেই গণআন্দোলনকে কলুষিত করা যাবে না। সংখ্যালঘুদের ওপর হামলা মোকাবিলায় ১৮ দলের নেতাকর্মীদের সজাগ থাকারও আহ্বান জানান তিনি।
মির্জা ফখরুল গত ৫ জানুয়ারির নির্বাচনকে পাতানো, প্রহসনমূলক ও দেশ-বিদেশে গ্রহণযোগ্য উল্লেখ করে বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। দেশব্যাপী যৌথবাহিনী দিয়ে বিরোধী দলীয় নেতাকর্মীদের বাড়িঘর লুটপাট, অগ্নিসংযোগের পাশাপাশি সন্ত্রাসী কর্তৃক সংখ্যালঘুদের ওপর হামলা ও নির্যাতন নিপীড়ণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, প্রহসনের নির্বাচনে নিজেদেরকে বিজয়ী ঘোষণা করে বর্তমান অবৈধ আওয়ামী লীগ সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে ফ্যাসিবাদী কায়দায় বিরোধী দল নিধনের মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে দেশকে এক চরম নৈরাজ্য ও অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে।
৫ জানুয়ারির পাতানো নির্বাচনে ভোটারদের অনুপস্থিতি ও দেশবাসীর স্বতঃস্ফূর্ত বর্জন এবং দেশ-বিদেশে বিভিন্ন রাষ্ট্র ও সংস্থার প্রবল সমালোচনার মুখে জনদৃষ্টিকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য যশোর, রংপুর, ঠাকুরগাঁও ও দিনাজপুর সহ দেশব্যাপী সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর পরিকল্পিত হামলা করা হচ্ছে বলে মনে করেন মির্জা ফখরুল।
তিনি বলেন, গত মঙ্গলবার যৌথবাহিনী দিয়ে সারাদেশে বিরোধী দলের প্রায় তিন শতাধিত নেতা-কর্মীকে গ্রেফতার এবং যৌথবাহিনী ও তাদের সহায়তায় আওয়ামী সন্ত্রাসীরা বিরোধী দলীয় নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে। নিজেদের লোকদের দিয়ে স্কুলঘর ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পোড়ানো হয়েছে। আর এর দায় চাপানো হচ্ছে বিরোধী দলের ওপর।
বিএনপির এ নেতা বলেন, সরকারের কোনো ষড়যন্ত্র, অপপ্রচার ও অপকৌশল তীব্র গণআন্দোলনকে কোনোভাবেই কলুষিত করে স্তব্ধ করা যাবেনা। জনতার যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত সব ষড়যন্ত্র মোকাবেলা করে জনগণ শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যেতে বদ্ধপরিকর।
তিনি আরো বলেন, সব ধর্ম, বর্ণ ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যেকোনো হামলা মোকাবেলায় ১৮ দলীয় জোটের সব পর্যায়ের নেতাকর্মী ও দেশবাসীকে সদা সতর্ক থাকার এবং তাদের নিরাপত্তা বিধানে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আহবান জানাচ্ছি। পাশাপাশি এ সমস্ত অপ্রীতিকর ও অমানবিক ঘটনার সাথে জড়িত প্রকৃত দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব চলমান গণআন্দোলনের অংশ হিসেবে লাগাতার অনির্দিষ্টকালের রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ কর্মসুচি শান্তিপূর্ণভাবে চালিয়ে যাওয়ার জন্য ১৮ দলীয় জোট নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে ১৮ দলীয় জোটের সকল পর্যায়ের নেতা-কর্মী ও দেশবাসীকে উদাত্ত আহবান জানান।
বিবৃতিতে স্বাক্ষর করেন বিএনপির সহ-দফতর সম্পাদক মো. আব্দুল লতিফ জনি।

আবারো প্রমান হলো আওয়ামী লীগই সারা দেশে সাম্প্রদায়ীক বর্বর হামলা চালাচ্ছে!

আবারো প্রমান হলো আওয়ামী লীগই সারা দেশে সাম্প্রদায়ীক বর্বর হামলা চালাচ্ছে!
═════════════════════════════════════════
❑ নৌকা মার্কায় ভোট দেওয়ায় যশোরে হিন্দু সম্প্রদায়ের উপর নৃশংস হামলা চালিয়েছিল পরাজিত আওয়ামী লীগ নেতা!

◆ নির্বাচনের আগেই হুমকি দিয়েছিলেন আওয়ামী লীগ নেতা হুইপ ওহাবঃ
------------------------------------------------------------------------
নির্বাচনের আগেই যশোরের চাপাতলা মালোপাড়ার বাসিন্দাদের দেখে নেয়ার হুমকি দিয়েছিলেন হুইপ অধ্যক্ষ আব্দুল ওহাব। নির্বাচনে নৌকার বাইরে বের হতে না পারলে পরিণাম ভাল হবে না বলে শাসিয়েছিলেন সংখ্যালঘুদের।
তিনি তাদের বলেছিলেন, "তিনি এখনও আওয়ামী লীগে আছেন, ভবিষ্যতেও থাকবেন। দল তাকে বহিষ্কার করেনি। ফলে এবারের সংসদ নির্বাচনে তিনি নৌকা প্রতীক না পাওয়ায় সংখ্যালঘুরা যদি ভেবে থাকেন ওহাব আর আওয়ামী লীগে নেই, তার ক্ষমতা দুর্বল হয়ে গেছে, তাহলে তারা ভুল করবেন। নৌকার প্রার্থী রণজিৎ রায় আপনাদের স্বজাতি হওয়ায় যদি ভাবেন তাকে ছাড়া আপনারা অন্য কাউকে ভোট দেবেন না তাহলে ভুল করবেন। ভোটের পরে এর জন্য আপনাদের খেসারত দিতে হবে। 
হিন্দু সমপ্রদায়ের নেতৃস্থানীয়দের উদ্দেশ্য করে হুইপ ওহাব বলেছিলেন, "আপনারা সামপ্রদায়িকতা থেকে বের হতে পারবেন না, আর আমার কাছে অসাম্প্রদায়িক মানসিকতা আশা করবেন- সেটা হবে না। আপনাদের কর্মকাণ্ডের ওপর নির্ভর করছে ভোটের পরে আমি অসাম্প্রদায়িক থাকবো না সাম্প্রদায়িক আচার-আচরণ করবো। এদেশের জামায়াত-শিবির শুধু সাম্প্রদায়িকতা লালন করে সেটা ঠিক নয়, এদেশের সংখ্যালঘুরাও সাম্প্রদায়িক।"

নির্বাচনের ৫ দিন আগে চাপাতলার পাশেই সুন্দলী প্রাইমারি স্কুল মাঠে নির্বাচনী জনসভায় হুইপ শেখ আব্দুল ওহাব এসব কথা বলেছিলেন। ওই জনসভায় উপস্থিত ছিলেন এমন অনেকেই এ কথা বলেছেন। নিজের বাহিনী লেলিয়ে দিয়ে এই পাড়ার ৪/৫শ’ পরিবারকে ওহাব বুঝিয়ে দিলেন তার কথা না শোনার পরিণাম। গত ২রা জানুয়ারি নির্বাচনী প্রচারণায় বিদ্রোহী প্রার্থী জাতীয় সংসদে সরকারদলীয় হুইপ অধ্যক্ষ শেখ আব্দুল ওহাব চাপাতলা গ্রামে যান। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি এক পর্যায়ে মালোপাড়ায় যান। তিনি এই পাড়ার মন্দিরের সামনের ফাঁকা জায়গায় নির্বাচনী মতবিনিময় সভা করেন। কিন্তু সেই সভায় মালোপাড়ার বেশির ভাগ মানুষ ছিলেন অনুপস্থিত। ওহাবের নির্বাচনী কর্মীরা বহু চেষ্টা তদবির করেও তাদের সভায় হাজির করতে ব্যর্থ হন। 
ক্ষমতায় থেকে এই পাড়ার উন্নয়নে শেখ আব্দুল ওহাব অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছেন। মন্দির করে দিয়েছেন। বিদ্যুৎ সংযোগ দিয়েছেন, ইটের রাস্তা করে দিয়েছেন। দিয়েছেন সরকারি বেসরকারি নানা অনুদান। এই পাড়ার মানুষের সঙ্গে তার বহু দিনের সম্পর্ক। কিন্তু শুধুমাত্র নৌকা প্রতীক না পাওয়ার কারণে সেদিনের সেই সভায় এই পাড়ার মানুষ উপস্থিত হননি। এতে ওহাব ক্ষুব্ধ হন। পাড়ার দুলাল বিশ্বাস, বিশ্বজিৎ সরকার, সমীর সরকারের মতো প্রবীণ ব্যক্তিরা ওহাবকে সাফ জানিয়ে দেন, তারা রণজিৎ রায়ের মার্কা নৌকার বাইরে ভোট দিতে পারবেন না। দীর্ঘ দিনের পরিচিত দুলাল, বিশ্বজিৎ আর সমীর সরকারদের তখন ওহাব বলেন, দেখ আমার কাজ আমি করেছি, এবার তোমাদের পালা। তোমরা যদি স্বজাতির টানে আমাকে বিমুখ করো তাহলে তার পরিণাম তোমরা ভোগ করবে, তখন আমার কিছুই করার থাকবে না। 
ঘটেছেও তাই। ৫ই জানুয়ারির নির্বাচন শেষ হতে না হতেই সে মূল্য দিতে হয়েছে এ পাড়ার মানুষদের। নির্বাচনে পরাজয়ের গ্লানি মুছতে না পেরে তার বদলা নিয়েছে ওহাবের ক্যাডার বাহিনী। হামলাকারীরা সকলেই স্থানীয় এবং তাদের সবাই চেনে। হামলার শিকার অনেকে হামলার পর পরই তাদের নাম-পরিচয়ও বলেছে। 
এই পাড়ার বাসিন্দা সুকদেব কুমার বলেন, হামলাকারীদের বেশির ভাগই ওহাবের কর্মী-সমর্থক। হামলাকারীরা একযোগে মালোপাড়ার বিশ্বজিৎ, দুলাল, সমীর, দেবাংশু, সুকুমার, স্মরজিৎ, আশুতোষ, শান্ত, নিমাই, বিপ্লব, অরুণ, শংকর, শিমুল, সুমন, প্রবীর, কৃষ্ণ, অর্ধেন্দু, সাগর, সীমান্ত, প্রদীপসহ অনেকের শতাধিক বাড়িতে আক্রমণ শুরু করে। তারা বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি জিনিসপত্রে অগ্নিসংযোগ করে। ঘরের চাল, ডাল, ধান সব মিশিয়ে একাকার করে বাইরে ছুড়ে ফেলে। রান্নাঘরগুলোতে ঢুকে থালাবাটি, হাঁড়িপাতিল ভেঙে চুরমার করে। লেপ-তোষক থেকে শুরু করে ঘরের ভেতরের সব জিনিসপত্র পুড়িয়ে ফেলে। জেলে সম্প্রদায়ের এই পাড়ায় আগুনে পুড়েছে কয়েক লাখ টাকার জাল। হামলার শিকার হয়েছে কয়েক শ’ নারী-পুরুষ। হামলাকারীদের তাণ্ডবে ভীত সন্ত্রস্ত হয়ে পাশের ভৈরব নদ পেরিয়ে কয়েক শ’ নারী-পুরুষ ও শিশু ওই রাতেই আশ্রয় নেয় পাশের দেয়াপাড়া গ্রামে। তিন দফার এই হামলায় গোটা মালোপাড়া গ্রামটি লণ্ডভণ্ড হলেও স্থানীয় প্রশাসন বা সরকারদলীয় নেতাকর্মীদের কোন সাহায্য না পেয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন এই পাড়ার বাসিন্দারা। পঞ্চাশোর্ধ্ব বিষ্ণুপদ সরকার বলেন, যখন হামলাকারীরা গ্রামে তাণ্ডব চালাচ্ছে তখন আমরা স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশ প্রশাসনকে বার বার খবর দিয়েছি। থানার ওসিকে ফোন করেছি। কিন্তু কারও কোন সাড়া পাইনি। যদি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন ও সরকারি দলের নেতারা ঘটনাস্থলে আসতেন তবে পরিস্থিতি হয়তো এতটা খারাপ হতো না।
এদিকে এই হামলার ঘটনা নিয়ে রাজনীতির নোংরা খেলা হচ্ছে অভিযোগ করে ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে কোন মামলার উদ্যোগ নেয়া হয়নি বলে দাবি করেন এই পাড়ার মাতব্বর দেবাংশু সরকার।
❑ ৩শ’ জনের বিরুদ্ধে মামলা: 

এদিকে এই হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে এলাকার ৩৯ জনের নাম-ঠিকানা উল্লেখসহ ৩শ’ জনকে আসামি করে মামলা করেছে। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমদাদ হোসেন জানান, মামলায় যাদের নাম-ঠিকানা পরিচয় উল্লেখ করা হয়েছে তাদের বেশির ভাগ স্থানীয় জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। এছাড়া, নির্বাচনে পরাজিত প্রার্থী অধ্যক্ষ শেখ আব্দুল ওহাবের বেশ কয়েকজন কর্মী-সমর্থকেরও নাম রয়েছে ওই মামলার এজাহারে। ওসি বলেন- মামলার এজাহারভুক্ত আসামিদের আটকে পুলিশ কম্বিং অপারেশন চালাচ্ছে।
৫ জন আটক: পুলিশ বাদী মামলার এজাহারভুক্ত ৫ আসামিকে আটক করেছে অভয়নগর থানা পুলিশ। গতকাল বিশেষ অভিযান চালিয়ে মামলার আসামি বালিয়াডাঙ্গা গ্রামের হাদিউজ্জামান, মোহাম্মদ আলী, চাপাতলা গ্রামের রবিউল, তরিকুল ও আবু সাঈদকে আটক করে পুলিশ। এদের মধ্যে রবিউল ও তরিকুল নির্বাচনে শেখ আব্দুল ওহাবের সক্রিয় নির্বাচনী কর্মী ছিল। 


❑ ১৮ দলের তীব্র নিন্দা ও প্রতিবাদ:
---------------------------------------
অভয়নগরে হিন্দু সমপ্রদায়ের বাড়িঘরে হামলার ঘটনায় পুলিশ ১৮ দলের নেতা-কর্মীদের দায়ী করায় তীব্র প্রতিবাদ জানিয়েছে জেলা বিএনপির নেতৃবৃন্দ। গতকাল দুপুরে যশোর প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, অভয়নগরে নবনির্বাচিত সংসদ সদস্য রণজিৎ রায় নিজে বলেছেন, এ হামলার জন্য তার প্রতিপক্ষ বর্তমান জাতীয় সংসদের হুইপ আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ শেখ আব্দুল ওহাবের প্ররোচনা ও তার কর্মী-সমর্থকদের দ্বারা এ হামলার ঘটনা ঘটেছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক দাবি করেন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে পরাজিত হয়ে হুইপ শেখ আব্দুল ওহাবের লোকজনই এ হামলার ঘটনা ঘটিয়েছে। সবকিছু জানার পরও পুলিশ এ ঘটনায় ১৮ দলের নেতা-কর্মীদের জড়িত করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের ও গ্রেপ্তার করছে। তিনি এই হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান এবং প্রকৃত হামলাকারীদের আটক ও বিচারের মুখোমুখি করার দাবি জানান। একই সঙ্গে এই ঘটনাকে যারা ভিন্ন খাতে প্রবাহিত করে ১৮ দলের নেতাকর্মীদের হয়রানি করছেন তাদের মুখোশ উন্মোচন করার জন্য মিডিয়া কর্মীদের সহযোগিতা কামনা করেন।

❑ অভয়নগরে জামায়াত নেতার বাড়ি ভাঙচুর ও লুটপাট:
-------------------------------------------------------------
নির্বাচনোত্তর সহিংসতায় জড়িত থাকার অভিযোগে যশোরের অভয়নগর উপজেলার জামায়াতের আমীর মাওলানা আব্দুল আজিজসহ বিএনপি নেতা ও সমর্থকদের বাড়িঘরে মঙ্গলবার ভোর রাতে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। যৌথবাহিনীর উপস্থিতিতে রাতের আঁধারে সন্ত্রাসীরা এ হামলা ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে বলে ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেছেন। এসময় সন্ত্রাসীরা ঘরে থাকা পবিত্র কোরআন ও হাদিস শরীফের বেশ কয়েকটি খণ্ড তছনছ করে। লণ্ডভণ্ড করে দেয় বাড়ির সকল আসবাবপত্র। এসব অভিযানের সময় জামায়াত, বিএনপির রাজনীতির সঙ্গে জড়িতদের বাড়িতে না পেয়ে ঘরবাড়ি ও ঘরের আসবাবপত্র ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটানো হয়। এলাকাবাসী ও ক্ষতিগ্রস্তরা জানান, গতকাল ভোর রাতে যৌথবাহিনী বালিয়াডাঙ্গা ও চাপাতলা গ্রামে অভিযান চালায়। এসময় তাদের সঙ্গে ছিল স্থানীয় আওয়ামী লীগের কিছু সশস্ত্র নেতাকর্মী। অভিযানের সময় জামায়াত-বিএনপির নেতাকর্মীদের বাড়ি না পেয়ে যৌথবাহিনী ফিরে যায়। কিন্তু আওয়ামী লীগের সশস্ত্রকর্মীরা ফেরেনি। তারা ওই সব বাড়িঘরে হামলা চালিয়ে আসবাবপত্র লুটপাট, ভাঙচুর ও তছনছ করে। এ সময় উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল আজিজের বাড়িতে ব্যাপক লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে। সন্ত্রাসীরা এখান থেকে ৫টি সিলিং ফ্যান, একটি ল্যাপটপ, একটি ডেক্সটপ কম্পিউটারের সিপিইউ, একটি ফ্রিজ, স্বর্ণালঙ্কারসহ নগদ টাকা লুট করে নিয়ে যায়। এসময় জামায়াতের আমীর মাওলানা অধ্যক্ষ আব্দুল আজিজ ও তার ছেলে থানা শিবিরের সভাপতি মাহফুজুর রহমান বাড়িতে ছিলেন না। এছাড়া একই সময় ওই গ্রামের ডা. সোহরাব হোসেন, আয়ুব আলী, চাপাতলা মাদরাসার শিক্ষক মাওলানা ইউসুফ আলী, বিএনপি নেতা গোলাম কিবরিয়া, মিজানুর রহমান, জামায়াত নেতা ও ইউপি সদস্য আবুল কাশেম মোল্যাসহ ১০-১২টি বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। ভাঙচুর, লুটপাট ও অভিযানের সময় পুরুষশূন্য ওই এলাকায় মহিলারা চরম আতঙ্কিত হয়ে বাড়িঘর ফেলে অন্যত্র গিয়ে আশ্রয় নেয়।

❑ এ বিষয়ে হুইপ অধ্যক্ষ শেখ আব্দুল ওহাব বলেন, যারা এই ধরনের কথা প্রচার করছে তারা নিজেদের অতীত ভুলে গেছে। নির্বাচনে জয় পরাজয় থাকবে। আজ যারা আমাকে ভোট দেয়নি, আগামীতে যে তারা অন্যকে ভোট দেবে তার কোন নিশ্চয়তা নেই। তাছাড়া কারা কিভাবে এই হামলা চালিয়েছে তা আমার জানা নেই। তিনি এই হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে আটকের দাবি জানান।
এদিকে চাপাতলার মালোপাড়ায় সন্ত্রাসী হামলার বিষয়ে স্থানীয় নবনির্বাচিত এমপি রনজিত রায় বলেন, "যারা নির্বাচনে পরাজয়ের গ্লানি সহ্য করতে পারেনি তারাই এ হামলার পেছনে ইন্ধন যুগিয়েছে। তারা তাদের পোষ্য গুণ্ডাবাহিনী লেলিয়ে দিয়ে মালোপাড়ার কয়েকশ’ জেলে পরিবারের উপর যে সন্ত্রাসী তাণ্ডব চালিয়েছে তা বর্ণনাতীত।"

আমরা অনেক কিছুই দেখেছি। দেখেছি রাজিবের খুন। দোষ সোজা জামাত শিবিরের। তাদের নিষিদ্ধ করা দরকার। কিন্তু তারপর? যখন প্রমাণ হল যে এইটা প্রেমঘটিত সমস্যা, সবাই চুপ।

আমরা অনেক কিছুই দেখেছি।
দেখেছি রাজিবের খুন। দোষ সোজা জামাত শিবিরের। তাদের নিষিদ্ধ করা দরকার। কিন্তু তারপর? যখন প্রমাণ হল যে এইটা প্রেমঘটিত সমস্যা, সবাই চুপ।

দেখেছি 'দুর্ধর্ষ শিবির ক্যাডার' বিশ্বজিতের হত্যা। অপরাধীরা কেউই নাকি ছাত্রলীগের কেউ না।

দেখেছি ত্বকীর খুন। সব দোষ শিবিরের। শাহবাগের নারায়নগঞ্জ শাখার মূল উদ্যোক্তা রাফির ছেলে হওয়াতেই নাকি তাকে খুন করা হয়েছে। এরপর? শামীম উসমানের দিকে আঙ্গুল উঠার পর সবাই চুপ।

দেখেছি আহমেদ ইমতিয়াজ বুলবুলের ভাই মেরাজ খুন। এইখানেও আঙ্গুল প্রথমে জামাত শিবিরের দিকে। তারপর? ছিনতাই কারীর হাতে খুন হওয়ার বিষয় জানার পরে, এইখানেও সবাই চুপ।

এইরকম আলোচিত প্রায় সব হত্যাকাণ্ডের দোষ প্রথমে জামাত শিবিরের ঘাড়ে। আসল ঘটনা বের হলে সবাই চুপ। মানবাধিকার ব্যবসায়ীরা বসে থাকেন জামাত শিবিরের ঘাড়ে দোষ চাপানোর জন্য।

এইসব থেকেই প্রমাণিত হয়, আসলে কারা কি করছে। কারো কারো কাছে নাকি তথ্য আছে। কি তথ্য আছে, এই তথ্যের উৎস কি, তা নিয়ে আর কিছু বলতে ইচ্ছে করছে না।

বাকী মন্তব্যের আগে কিছু খবরের শিরোনাম দেখা যাক আগে-

১) ০১ জানুয়ারি, ২০১৪
বাসে পেট্রল ছুড়ে আগুন দেওয়ার চেষ্টা, ছাত্রলীগের ৩ নেতা-কর্মী আটকhttp://www.kalerkantho.com/online/country-news/2014/01/01/37103#sthash.iCqSCWVJ.dpuf

২) ৩ জানুয়ারী, ২০১৪
অবরোধের সময় পুঠিয়ায় সড়ক ডাকাতি করতে গিয়ে ছাত্রলীগ কর্মী আটক
http://www.deshsangbad24.com/অবরোধের-সময়-পুঠিয়ায়-সড়ক-ড/

৩) ৩০ নভেম্বর ২০১৩
ককটেল বিস্ফোরণের সময় বাগেরহাটে দুই ছাত্রলীগ কর্মী আটক
http://bartalive24.com/bangladesh-news/14786-2013-12-01-14-11-45

৪) ১৫ ডিসেম্বর ২০১৩
বিচারপতি ও সংখ্যালঘুদের বাড়িতে আওয়ামী লীগ কর্মীদের হামলা, আটক ৪
http://bangla.irib.ir/2010-04-21-08-29-09/item/56586-বিচারপতি-ও-সংখ্যালঘুদের-বাড়িতে-আওয়ামী-লীগ-কর্মীদের-হামলা,-আটক-৪

৫) ১৬-১২-২০১৩
দেবহাটায় হিন্দু বাড়িতে যুবলীগ সন্ত্রাসীদের আগুন
http://loksamaj.com/index.php?action=page&categoryid=21&postid=33401#.UswQAtIW1ZE

৬) ২৩ ডিসেম্বর ২০১৩
পিকেটার সেজে চাঁদাবাজির সময় ছাত্রলীগ কর্মী আটক
http://www.bd-pratidin.com/2013/12/23/33761

৭) ৪ জানুয়ারী ২০১৪
স্কুলে আগুন দেয়া ঠেকান: নাহিদ
তিনি বলেন, “স্কুলগুলোতে আগুন দিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের মধ্য দিয়ে তারা স্বাধীনতা যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নিতে চায়।”
http://bangla.bdnews24.com/bangladesh/article724381.bdnews
এইবার আজকের দুটি সংবাদের দিকে দৃষ্টি দেয়া যাক

স্কুলে আগুন লাগাতে গিয়ে ধরা খেলেন প্রধান শিক্ষক
জামায়াত-শিবিরের ওপর দোষ চাপাতে নিজের স্কুলে নিজেই আগুন দিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়েছেন স্থানীয় আওয়ামী লীগের কর্মী বগুড়ার এক প্রধান শিক্ষক। স্কুলের দফতরি বাবুল হোসেন জানান, প্রধান শিক্ষক আবদুল মান্নান বগুড়া সদরের কলোনী এলাকার বাসিন্দা এবং বগুড়া পৌরসভার ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী।
http://www.natunbarta.com/outside-dhaka/2014/01/07/62944/স্কুলে+আগুন+লাগাতে+গিয়ে+ধরা+খেলেন+প্রধান+শিক্ষক

সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছেন সৈয়দ আশরাফ
জামায়াত-বিএনপি সন্ত্রাসীরা সংঘ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা চালাচ্ছে অভিযোগ করে এর প্রতিবাদ জনিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
http://www.sheershanews.com/2014/01/07/20950

অনেক সংবাদ, লিংক দেয়া হলো। এইবার কাজের কথায় আসি,

১ নাম্বার থেকে ৬ নাম্বার খবরগুলোর খবরগুলোর ব্যাপারে সত্যি করে বলুন তো, যদি এইসব লীগকর্মী ধরা না পড়তো, তাহলে আমাদের মিডিয়া কি বলতো?

একাত্তর, সময়, ইন্ডিপেন্ডেন্ট, এটিএন, চ্যানেল আই, প্রথম আলো, যুগান্তর থেকে শুরু করে অন্তত ৮০% এর বেশি মিডিয়া বলতো যে এইসব জামাত শিবিরের কাজ। সাম্প্রদায়িক হামলা (আসলে হামলার কারণ কি সাম্প্রদায়িক বা ধর্মীয়, নাকি রাজনৈতিক তা নিয়ে কিন্তু কারো মাথাব্যথা নেই), বাসে আগুন, ককটেল বিস্ফোরণ ইত্যাদি ইত্যাদি সব নাকি জামাত শিবিরের কাজ।

নিজেদের দলের লোকজন হিন্দু বাড়িতে, মন্দিরে হামলা করছে আর আশরাফ সাহেব বলছেন সব দোষ বিএনপি আর জামাত শিবিরের। অবশ্য উনার কথায় কিছু মনে করার নাই। কারণ উনিই তো বলেছিলেন, সুপ্রীমকোর্টে নাকি বিএনপি-জামাত হামলা করেছিল গত ২৯ ডিসেম্বর'১৩। সো উনাকে কি উপাধি দেয়া যায় তা আপনারাই বলেন।

এর পরে আসুন আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী (সরকারী উদ্যোগে প্রশ্ন ফাঁসের জন্য জাতি উনাকে চিরদিন মনে রাখবে) সাহেবের কথায়। “স্কুলগুলোতে আগুন দিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের মধ্য দিয়ে তারা স্বাধীনতা যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নিতে চায়।” কাহিনী কি? আজতো আওয়ামী লীগের এক কর্মী তার নিজের স্কুলে আগুন দিল। তাহলে কি আওয়ামী লীগ ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায়?

যদি কোন অপরাধের ক্ষেত্রে ঘটনাস্থলেই অপরাধী হাতে নাতে ধরা না পড়ে, তাহলে আমাদের মিডিয়া, মন্ত্রী, এমপি এবং চুশীল সমাজের দৃষ্টিতে অপরাধী হচ্ছে জামাত শিবির। তদন্ত করবে দূরের কথা, আগে স্থানিয় জামাত-শিবিরের বেশ ক'জন নেতাকর্মীকে গ্রেফতার করা হবে।

অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, আমি হঠাৎ এইভাবে জামাত শিবিরের দালালি শুরু করলাম কেন। মজলুমের পাশে দাঁড়ানো প্রতিটি মুসলমানের জন্য ফরজ। বর্তমান বাংলাদেশে জামাত শিবির যে মজলুম, তা নিয়ে পাগলও বিতর্ক করতে আসবে না। অন্তত উপরের ঘটনা গুলো প্রমান করে যে জামাত শিবির মজলু কি না।

আমি সবসময় সত্যের পক্ষে, মজলুমের পক্ষে থাকার চেষ্টা করি এবং থাকবো ইনশাআল্লাহ্‌।

আল্লাহ আমাদের সঠিক বিষয়টি বুঝার তাওফিক দিন।
আমীন।