Monday, January 6, 2014

ইনুকে ধোলাই দিলেন শেখ হাসিনা

জাসদ সভাপতি হাসানুর হক ইনুকে ধোলাই দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন আজ জাসদের মুখে গণতন্ত্রের কথা শুনতে হয়? এ কথা বলে উচ্চস্বরে হেসে উঠেন শেখ হাসিনা।

আজ প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের একটু আগে মাইকের সমস্যার কারণে দেরীর ফাঁকে ইনু ও শেখ হাসিনার মধ্যকার গোপন আলাপে এটা জানা যায়।

সংবাদ সম্মেলনের মাইকের সমস্যার কারণে দেরীর ইনু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেন, আপনার সাথে একটু অন্য ব্যাপারে আলাপ করি সবাই যাতে মনে করে জরুরী রাষ্ট্রীয় করছি।

ইনু বলেন, আপনার একটা পয়েন্ট নিয়ে আমি একটু ফেস করছিলাম। ওই জালভোটের ছবি দিছে তো, আমি উত্তর দিছি, জালভোটই যদি করতে হতো তাহলে আননাউড, আপনারা পড়েছে বলছেন দশ ভোট। সরকারের তো বহুত ক্ষমতা আছে, ফেক ভোট হলে তো সেভেন্টি পার্সেন্ট দেখাতাম। তাহলে কোনটা কারেক্ট? আন নাউড লো নাকি ফেক ভোটিং? তাহলে এটা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘটনা, সব ভোটেই হয়, ক্ল্যাশ হয়, ভোট ছিনতাই হয়, ব্যালট পেপার কুড়িয়ে পাওয়া যায়, এইটা স্টে ঘটনা, এটার সাথে আমাদের কোন সম্পর্ক নেই। এবং নরমাল ইলেকশনেও আমাদের কিছু সেন্টার বন্ধ হয়ে যায়, স্থগিত হয়ে যায়, মানে আমি বলছি এটা এভয়েড করে যাওয়া আর কি জাস্ট। এই কোয়েশ্চেনটা যদি চলে আসে আর কি। আর এটা চমৎকার বিষয় ছিল, আঠার হাজার ভোট সেন্টার ছিল আমাদের, এইটিন থাউজেন্ট সেন্টার। সেখানে ইন্সপাইট সহিংসতা, মানে সহিংসতার পরেও, প্রতিরোধের ঘোষণার পরেও, আঠার হাজার জায়গায় ভোট হয়ে গেছে, এটি সফলতা, গণতন্ত্রের সফলতা, এবং সংবিধানের সফলতা, ওরা সংবিধানের বাইরে দেশটাকে নিয়ে যেতে চাচ্ছিল, আল্লাহ বাছাইছে, জনগণের সাপোর্ট আমরা সংবিধানের ভিতর রেখেছি।

তখন শেখ হাসিনা বলেন আজকে জাসদের মুখ দিয়ে গণতন্ত্রের কথা শুনতে হচ্ছে? এ কথা বলেই উচ্চস্বরে হেসে উঠেন তিনি।

http://dailynayadiganta.com/details.php?nayadiganta=ODAyNA==&s=MTc=

No comments:

Post a Comment