- কফিল ঊদ্দিন মাহমুদ
অবরুদ্ধ তুমি ! অজানা গন্তব্যে গনতন্ত্র ও আমার মাতৃভূমি। চারদিকে আজ স্বাধীনতার শুত্রুরা উতপেতে বসে আছে। সুযোগ পেলে গিলে খাবে ৩০ লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত বর্ধভূমি। তুমি অবরুদ্ধ নয় আজ ১৬ কোটি মানুষ অবরুদ্ধ। মানুষের জীবনের নুন্যতম নিরাপত্তাটুকু আজ ভূলুণ্ঠিত। যারা মানুষের নিরাপত্তা দিতে বাধ্য তাদের হাতেই মানুষ বেশি নির্যাতিত। রাতে আধারে ঘুমন্ত নিরব মানুষকে গুলি করে বাড়িঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছে। মা বোনদের উপর চালাচ্ছে নির্যাতন। এবং কি শিশুরাও রেহাই পাচ্ছে না তাদের অত্যাচার থেকে। প্রকাশ্যে রাজপথে আন্দোলনকারী শান্তি প্রিয় জনতার উপর গুলি চালিয়ে হত্যা করছে। বিচার নীতি নৈতিকতা বলতে নুন্যতম শব্দটুকু সোনার হরিণ হয়ে গেছে। হাজার হাজার ছাত্রজনতা আজ জেলখানার অন্ধ প্রকোস্ট্র জালিম সরকারের হিংস্র প্রাণীদের বিষাক্ত ছোবলে মারাত্মক আহত। তুমি নিজেই দেখেছ গোপালগঞ্জের পুলিশ অফিসারদের বেয়াদবি। তোমার মত তিন তিন বার নির্বাচিত প্রধানমন্ত্রী একজন মুক্তিযুদ্ধার বীর সৈনিকের স্ত্রী। তোমার সাথে তাদের ব্যবহারে বুঝতে চেষ্টা কর ওরা কতটা বেপরোয়া ও বাদবিচার্হীন যন্ত্রমানব। আজ তুমি জনতার মিছিলে আসতে পারছ না। ওরা তোমাকে ভয় করছে ভয় করছে তোমার দেশপ্রম কে। তাই তুমি অবরুদ্ধ বা গহবন্ধি. তার পরও তোমার দেশবাসীর মুক্তির জন্য গনতন্ত্রের জন্য বুদ্ধিভিত্তিক সজনশীল চিন্তা প্রসুত রাজনৈতিক কর্মসূচি সমূহ সারা দেশে চরম আলোড়ন ও সাড়া পাচ্ছে। তোমার গনতন্ত্রের অভিযাত্রায় সারা দেশ থেকে লক্ষ লক্ষ জনতা সরকারেত অবরোধসহ হাজারো বাধা অতিক্রম করে নতুন এক বাংলাদেশের জন্য মানবতার মুক্তির জন্য সৈরাচার হাসিনার পতনের জন্য জনগণ অভিভূত সাড়া দিয়েছে। যেমনটি ১৯৭১ সালে ২৫ মার্চ কালোরাতে পাকিস্তানি মিলেটারি বাহিনীর গনহত্যার পর ২৬ মার্চ মেজর জেনারেল জিয়াউর রহমানের ড়াকে সাড়া দিয়ে বাংলাদেশ কে স্বাধীন করেছে। কিন্তু তোমার চারপাশে থেকে যারাই শানশওকত জীবন যাপন।করেছে তারাই আজ তোমার পাশে নেই। এ সকল সুবিধাবাদীদের চিনে রাখ ভবিষ্যতে এদের উচিত শিক্ষা দিতে হবে। পাশাপাশি যারা এ কঠিন মুহুর্তে যারা রাজপথে আন্দোলন করছে তাদের মূল্যায়ন করবে। অচিরে তুমি মুক্তি পাবে গনতন্ত্র মুক্তি পাবে ১৬ কোটি মানুষ মুক্তি পাবে।

No comments:
Post a Comment